Register at ZeroOlympiad.com

আপনার ক্যারিয়ার, আলোকিত আগামী

আপনার কাজ শুধু একটি চাকরি হবে না—হবে ভবিষ্যৎ গড়ার অংশ। মজারুতে আমরা বিশ্বাস করি, আজকের শিশুদের সঠিক শিক্ষা আগামী পৃথিবীর নেতৃত্ব তৈরি করে। আপনার মেধা, সৃজনশীলতা আর উদ্যম দিয়ে যুক্ত হোন সেই যাত্রায়।

Slide 1
Slide 2
Slide 3
Slide 4
Slide 7
Slide 8
Slide 9
মেধার কারিগর

প্রতিটি শিশুর ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার ও বিকশিত করা

ভালোবাসার পরিবার

সম্মান, সহযোগিতা ও একসাথে এগিয়ে যাওয়ার নিরাপদ পরিবেশ

সীমানা পেরিয়ে

৫৫+ দেশে ছড়িয়ে থাকা প্রবাসী শিক্ষার্থীদের শেখার যাত্রা

ভরসার প্রযুক্তি

আধুনিক প্রযুক্তিতে সহজ ও আনন্দদায়ক শেখার অভিজ্ঞতা

আস্থার প্রতীক

লাখো অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকের বিশ্বাস

শিক্ষার উন্নয়ন

অভিজ্ঞ শিক্ষক ও তরুণদের সম্মিলিত গবেষণা ও উদ্ভাবন

Impact

কেন মজারুতে যুক্ত হবেন?

শুধু নিজের জন্য নয়, দেশ ও সমাজের জন্য অবদান রাখার অসীম সুযোগ

ছোট্ট মনের বড় কারিগর

আপনার সৃজনশীলতায় গড়ে উঠবে কৌতূহলী ছোট্ট শিশুরা। এই আনন্দই হবে আপনার প্রতিদিনের সঙ্গী।

বন্ধুত্বের এক চিলতে আকাশ

এখানে কেউ শুধু সহকর্মী নয়; আমরা সবাই বন্ধু। একদল হাসিখুশি মানুষ একসাথে কাজ করেই সৃষ্টি করতে পারে অসাধারণ কিছু।

সারাক্ষণ শেখার আনন্দ

আপনার সম্ভাবনাকে পূর্ণতা দিতে প্রয়োজনীয় সাপোর্ট এবং নতুন কিছু শেখার পরিবেশ পাবেন এখানে।

সৃজনশীলতার ইচ্ছেডানা

মজারু একটি প্রাণবন্ত EdTech কোম্পানি। এখানে আপনার প্রতিটি আইডিয়া গুরুত্ব পাবে। ছকবাঁধা নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু করার স্বাধীনতা

আমাদের পরিবারে যোগ দিন

চলুন, বিশ্বসেরা প্রযুক্তি আর শিশুদের অসীম কৌতূহলের মাঝে দারুণ একটি সেতুবন্ধন তৈরি করি।

বর্তমানে কোনো খালি পদ নেই

মজারুর সাথে আপনার বন্ধুত্বের শুরু

আমাদের কাছে নিয়োগ শুধু একটি চুক্তি নয়-এটি একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের শুরু। আমরা সবাইকে স্বাগত জানাই,যেখান থেকে আসুন না কেন।

1
ঝটপট আবেদন (Apply)
2
একটু গল্পগুজব (Get to know you)
3
আপনার কারিশমা দেখান (Assessment)
4
শেষ আড্ডা (Final Interview)
5
রেড কার্পেট ওয়েলকাম (Onboarding)
Gallery imageGallery image
Gallery image
Gallery imageGallery image
Gallery image
Gallery image
Gallery imageGallery image
Gallery image
Gallery imageGallery image

সুযোগ- সুবিধা

আমরা আমাদের টিমের উন্নতি, স্বাচ্ছন্দ্য এবং পেশাগত বিকাশকে গুরুত্ব দিই।

প্রতিযোগিতামূলক বেতন

বাজারের সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় বেতন কাঠামো প্রদান করা হয়, যাতে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হয়।

উৎসব বোনাস

কোম্পানির নীতিমালা অনুযায়ী বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হয়, যাতে উৎসবের আনন্দ আরও বাড়ে।

বার্ষিক বেতন বৃদ্ধি

আপনার কাজের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

ছুটির সুবিধা

বাৎসরিক, জরুরি প্রয়োজন এবং অসুস্থতাজনিত ছুটিসহ বিভিন্ন ধরনের পেইড লিভের সুবিধা রয়েছে।

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন

কাজের দক্ষতা বাড়াতে এবং পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও শেখার সুযোগ প্রদান করা হয়।

বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ

সহযোগিতামূলক ও ইতিবাচক পরিবেশে কাজ করার সুযোগ, যেখানে সবাই একসাথে টিম হিসেবে এগিয়ে যায়।

কি বলছে আমাদের টিমের সদস্যরা

আমাদের নিবেদিতপ্রাণ টিমের সাথে পরিচিত হোন, তাদের মুখ থেকেই শুনুন, কীভাবে তাঁরা আগামীর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা যোগাচ্ছেন।
Tusher Ghosh

"প্রযুক্তি আমাদের শিক্ষার ভবিষ্যৎ গঠনের হাতিয়ার। আমরা তা ব্যবহার করে অর্থবহ শেখার অভিজ্ঞতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।" - তুষার ঘোষ, চিফ টেকনোলজি অফিসার, আইটি টিম

Tusher Ghosh

Chief Technology Officer

Jannatun Nayem

"একাডেমিক টিমের অংশ হওয়া মানে আমি শুধু পড়াচ্ছি না; আমি হাজারো শিশুর স্বপ্ন পূরনে, মেধা বিকাশে বিশেষ মুহূর্তগুলো সাজিয়ে তুলছি। কঠিন ও জটিল বিষয়গুলোকে খেলার মতো সহজ ও স্মৃতি মধুর করে তোলাই আমাদের লক্ষ্য।" — জান্নাতুন নাঈম, ডেপুটি ম্যানেজার, একাডেমিক টিম

Jannatun Nayem

Deputy Manager, Academic Team

Saidur Rahman Emon

"মজারুর ব্র্যান্ডিং টিম হলো কৌশলী সৃজনশীলদের যুদ্ধক্ষেত্রে। যেখানে আমরা জীবনের গল্প বলি, প্রযুক্তি, দক্ষতা ও সৃজনশীলতায় আগামীর প্রজন্মের মাঝে আশা- আকাঙ্খা- অনুপ্রেরণা জাগাই।" — সাইদুর রহমান ইমন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্ট্র্যাটেজিক মার্কেটিং

Saidur Rahman Emon

Assistant Manager, Strategic Marketing

Farhad Hasan

"মজারুতে কাজ করা মানে অদম্য কৌতূহলে ভবিষ্যৎ প্রজন্মকে সঙ্গী করে স্বপ্নের রকেটে ছুটে চলা। আমার কাজ হলো আমাদের গল্পটি সেইসব অভিভাবক ও শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া যারা ভালো কিছুর সন্ধানে দুর্নিবার। আমরা শুধু ডিজিটালি মাউসের স্ক্রল ও ক্লিকের হিসাব রাখি না; আমরা প্রয়োজনের মুহূর্তগুলোর হিসাব রাখি যেখানে আমরা সফলভাবে একটি শিশুকে তার জীবন বদলে দেবার শিক্ষামাধ্যমটির সাথে যুক্ত করতে পারি।" — ফরহাদ হাসান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং

Farhad Hasan

Assistant Manager, Digital Marketing

Md. Ariful Islam

"মজারুতে আমি কেবল রং বেছে নিই না; আমি একটি ভিজ্যুয়াল জগত তৈরি করি। আমার আঁকা প্রতিটি চরিত্র বা ডিজাইন করা ইন্টারফেস একটি শিশুর জন্য নতুন পৃথিবী আবিষ্কারের দরজা খুলে দেয়।" — আরিফুল ইসলাম শুভ, সিনিয়র অফিসার, গ্রাফিক ডিজাইন

Md. Ariful Islam

Senior Officer, Graphic Design

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

মজারু-তে ক্যারিয়ার, নিয়োগ পদ্ধতি এবং আমাদের কর্মসংস্কৃতি সম্পর্কে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন।

শেখার ভবিষ্যৎ গড়তে প্রস্তুত?

শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক প্রভাব নিয়ে আপনি যদি আগ্রহী হন—মজারুই আপনার সঠিক জায়গা।