Register at ZeroOlympiad.com

আপনার ক্যারিয়ার, আলোকিত আগামী

আপনার কাজ শুধু একটি চাকরি হবে না—হবে ভবিষ্যৎ গড়ার অংশ। মজারুতে আমরা বিশ্বাস করি, আজকের শিশুদের সঠিক শিক্ষা আগামী পৃথিবীর নেতৃত্ব তৈরি করে। আপনার মেধা, সৃজনশীলতা আর উদ্যম দিয়ে যুক্ত হোন সেই যাত্রায়।

Slide 1
Slide 2
Slide 3
Slide 4
Slide 7
Slide 8
Slide 9
ভালোবাসার পরিবার

সম্মান, সহযোগিতা ও একসাথে এগিয়ে যাওয়ার নিরাপদ পরিবেশ

ভরসার প্রযুক্তি

আধুনিক প্রযুক্তিতে সহজ ও আনন্দদায়ক শেখার অভিজ্ঞতা

মেধার কারিগর

প্রতিটি শিশুর ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার ও বিকশিত করা

আস্থার প্রতীক

লাখো অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকের বিশ্বাস

সীমানা পেরিয়ে

৫৫+ দেশে ছড়িয়ে থাকা প্রবাসী শিক্ষার্থীদের শেখার যাত্রা

শিক্ষার উন্নয়ন

অভিজ্ঞ শিক্ষক ও তরুণদের সম্মিলিত গবেষণা ও উদ্ভাবন

Impact

কেন মজারুতে যুক্ত হবেন?

শুধু নিজের জন্য নয়, দেশ ও সমাজের জন্য অবদান রাখার অসীম সুযোগ

ছোট্ট মনের বড় কারিগর

আপনার সৃজনশীলতায় গড়ে উঠবে কৌতূহলী ছোট্ট শিশুরা। এই আনন্দই হবে আপনার প্রতিদিনের সঙ্গী।

বন্ধুত্বের এক চিলতে আকাশ

এখানে কেউ শুধু সহকর্মী নয়; আমরা সবাই বন্ধু। একদল হাসিখুশি মানুষ একসাথে কাজ করেই সৃষ্টি করতে পারে অসাধারণ কিছু।

সারাক্ষণ শেখার আনন্দ

আপনার সম্ভাবনাকে পূর্ণতা দিতে প্রয়োজনীয় সাপোর্ট এবং নতুন কিছু শেখার পরিবেশ পাবেন এখানে।

সৃজনশীলতার ইচ্ছেডানা

মজারু একটি প্রাণবন্ত EdTech কোম্পানি। এখানে আপনার প্রতিটি আইডিয়া গুরুত্ব পাবে। ছকবাঁধা নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু করার স্বাধীনতা

আমাদের পরিবারে যোগ দিন

চলুন, বিশ্বসেরা প্রযুক্তি আর শিশুদের অসীম কৌতূহলের মাঝে দারুণ একটি সেতুবন্ধন তৈরি করি।

মজারুর সাথে আপনার বন্ধুত্বের শুরু

আমাদের কাছে নিয়োগ শুধু একটি চুক্তি নয়-এটি একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের শুরু। আমরা সবাইকে স্বাগত জানাই,যেখান থেকে আসুন না কেন।

1
ঝটপট আবেদন (Apply)
2
একটু গল্পগুজব (Get to know you)
3
আপনার কারিশমা দেখান (Assessment)
4
শেষ আড্ডা (Final Interview)
5
রেড কার্পেট ওয়েলকাম (Onboarding)
Gallery imageGallery image
Gallery image
Gallery imageGallery image
Gallery image
Gallery image
Gallery imageGallery image
Gallery image
Gallery imageGallery image

সুযোগ- সুবিধা

আমরা আমাদের টিমের উন্নতি, স্বাচ্ছন্দ্য এবং পেশাগত বিকাশকে গুরুত্ব দিই।

প্রতিযোগিতামূলক বেতন

বাজারের সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় বেতন কাঠামো প্রদান করা হয়, যাতে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হয়।

উৎসব বোনাস

কোম্পানির নীতিমালা অনুযায়ী বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হয়, যাতে উৎসবের আনন্দ আরও বাড়ে।

বার্ষিক বেতন বৃদ্ধি

আপনার কাজের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

ছুটির সুবিধা

বাৎসরিক, জরুরি প্রয়োজন এবং অসুস্থতাজনিত ছুটিসহ বিভিন্ন ধরনের পেইড লিভের সুবিধা রয়েছে।

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন

কাজের দক্ষতা বাড়াতে এবং পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও শেখার সুযোগ প্রদান করা হয়।

বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ

সহযোগিতামূলক ও ইতিবাচক পরিবেশে কাজ করার সুযোগ, যেখানে সবাই একসাথে টিম হিসেবে এগিয়ে যায়।

কি বলছে আমাদের টিমের সদস্যরা

আমাদের নিবেদিতপ্রাণ টিমের সাথে পরিচিত হোন, তাদের মুখ থেকেই শুনুন, কীভাবে তাঁরা আগামীর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা যোগাচ্ছেন।
Monisita Roy

“আমরা বিশ্বাস করি, কর্মীদের উন্নয়নই প্রতিষ্ঠানের উন্নয়ন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, সহযোগিতাপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্মানের মাধ্যমে আমরা একটি টেকসই কর্মসংস্কৃতি গড়ে তুলছি।”

Monisita Roy

Junior Officer (HR)

Rukaiya Akter Rajoni

“আমি মজারুর এডমিশন ডিপার্টমেন্টের জুনিয়র অফিসার। প্রতিটি অভিভাবক তার সন্তানকে নিয়ে যে স্বপ্ন দেখে, আমি সেই স্বপ্ন পূরণের সঠিক পথে পৌঁছে দিতে সাহায্য করছি। আমাদের প্রতিটি সন্তান আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। স্বপ্ন শুধু স্বপ্ন নয়—মজারু হাত ধরে প্রতিটি স্বপ্ন বাস্তবায়িত হয়। ভবিষ্যত গড়ার হাতিয়ার হলো শিক্ষা, আর মজারু হলো সেই শিক্ষার আলোক দিশারী।”

Rukaiya Akter Rajoni

Junior Officer, Admission Team

Nazifa Anzum Raka

“মার্কেটিং কনটেন্ট টিমের অংশ হিসেবে আমি শিক্ষার তত্ত্ব ও সৃজনশীল উপস্থাপনাকে একসাথে কাজে লাগাই। আমি শিক্ষার্থী-কেন্দ্রিক স্ক্রিপ্ট ও ভিজ্যুয়াল ধারণা তৈরি করি যা জটিল বিষয়কে সহজ করে তোলে। মজারু দলগত কাজ ও ধারাবাহিক শেখার পরিবেশকে উৎসাহ দেয়। শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারা সত্যিই আনন্দদায়ক।”

Nazifa Anzum Raka

Content Writer, Branding & Marketing

Halima Mun

“মজারুতে আমি শুধু একজন টিম লিডার নই; আমি শিক্ষার্থীদের সঠিক পথ দেখানোর একজন গাইড। তিন বছরের অভিজ্ঞতায় শিখেছি—সঠিক দিকনির্দেশনাই শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। মজারুতে আমি সেই দায়িত্ব গর্বের সঙ্গে পালন করি। প্রতিটি এডমিশন আমার কাছে একটি নতুন স্বপ্নের শুরু, যা আমি সঠিক পথে এগিয়ে নিতে কাজ করি।”

Halima Mun

Senior Officer, Admission Team

Farzana Khan Setu

“মজারুতে আমি কোর্স কো-অর্ডিনেটর হিসেবে পরিকল্পনা ও বাস্তবায়নের সংযোগস্থলে কাজ করি। এখানে প্রতিটি পাঠ জাগায় কৌতূহল, প্রতিটি যোগাযোগে থাকে সহযোগিতা, আর প্রতিটি শিক্ষার্থী নিজেকে মূল্যবান অনুভব করে। এই দায়িত্ব শুধুমাত্র সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার অভিজ্ঞতাকে আরও উচ্চতর স্তরে নিয়ে যায়।”

Farzana Khan Setu

Officer, Academic Team

MD Mehedi Hasan

“আমি কাজের ক্ষেত্রে যতটা অস্থির, ঠিক ততটাই স্থির। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গ্লোবালি কাজ করা। মজারুতে আমি সেই স্বপ্নপূরণের পরিবেশ পেয়েছি, এবং তা আরও বিস্তৃত করার জন্য নিরলসভাবে কাজ করছি। আশা করি নিজের প্রতি যে বিশ্বাস আছে, তা আমি ঠিকভাবে রাখতে পারব।”

MD Mehedi Hasan

Senior Officer, Branding & Marketing

Asma Ul Husna

“মানসম্মত শিক্ষা কেবল কনটেন্টের ওপর নির্ভর করে না—এটি পরিকল্পনা, পর্যবেক্ষণ ও ধারাবাহিক উন্নয়নের ওপর ভিত্তি করে। আমরা শিশু-কেন্দ্রিক, অভিজ্ঞতামূলক ও অনুপ্রাণিত শিক্ষার পরিবেশে ভাষা, সৃজনশীলতা, সামাজিকতা ও চিন্তাশক্তির সমন্বিত বিকাশ নিশ্চিত করি। আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষাদান নয়—আমরা গড়ে তুলতে চাই আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সৃজনশীল আগামী প্রজন্ম।”

Asma Ul Husna

Senior Academic Officer, Academic Team

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

মজারু-তে ক্যারিয়ার, নিয়োগ পদ্ধতি এবং আমাদের কর্মসংস্কৃতি সম্পর্কে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন।

শেখার ভবিষ্যৎ গড়তে প্রস্তুত?

শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক প্রভাব নিয়ে আপনি যদি আগ্রহী হন—মজারুই আপনার সঠিক জায়গা।